রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘শাপলা কুঁড়ি ২০২৬’

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮২৭ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

দেশজুড়ে নতুন প্রজন্মের প্রতিভাবান শিশুশিল্পীদের খুঁজে বের করার লক্ষ্যে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘শাপলা কুঁড়ি ২০২৬’। বাংলাদেশ জিয়া শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সম্প্রচার সহযোগী হিসেবে যুক্ত হয়েছে চ্যানেল আই। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ধারাবাহিকভাবে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।

এবারের আয়োজনে প্রতিযোগিতার বিষয় হিসেবে রাখা হয়েছে কিরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য এবং যন্ত্রসংগীত। দেশের ১২টি জোনে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীরা বিষয়ভিত্তিক চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় মোট ১৫টি একক এবং ৩টি দলীয় বিভাগ থাকবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক এবং একটি দলীয় বিভাগে অংশ নিতে পারবেন।

গতকাল থেকে প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ২০ আগস্ট পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য চ্যানেল আই এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমির ওয়েবসাইটে পাওয়া যাবে।

রিয়েলিটি শোটির উদ্বোধন উপলক্ষে গতকাল চ্যানেল আই প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক হুমায়ুন কবীর।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী ফেরদৌস আরা, ফাতেমা তুজ জোহরা, বিউটি, লায়লা এবং মৌমিতা বড়ুয়াসহ সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ‘শাপলা কুঁড়ি ২০২৬’ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশুশিল্পীদের খুঁজে বের করে তাদের সৃজনশীল বিকাশ এবং ভবিষ্যতের সাংস্কৃতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর