সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের বিচারে বিশ্বজুড়ে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি উত্তর সাইপ্রাস উপকূলে ২৬৭ আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ৭; নিখোঁজ ২৩ বন্যা পুনর্বাসনে ত্রিমুখী অর্থনৈতিক মডেল চালু করা হয়েছে: অর্থমন্ত্রী গোন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে রদবদল ‘পাত্তা দেওয়ার দরকার নাই’, মত প্রকাশে সরকার ‘উদার’: তথ্য উপদেষ্টা তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা লাগবে: সংসদে বিমানমন্ত্রী

যে কৌশলে বাসার বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনবেন!

সময়ের আওয়াজ ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১২ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

ছোট ছোট কিছু কৌশল না জানার কারণে অনেকেরই বিদ্যুৎ বিল অযথা বেশি আসে। এমন পরিস্থিতি এড়াতে কিছু সহজ টিপস মেনে চললেই এসি, ফ্রিজ ও অন্যান্য গ্যাজেট চালালেও বিদ্যুৎ বিল অনেকটাই কমানো সম্ভব।

ফ্রিজকে ডিফ্রস্ট রাখুন যদি ফ্রিজে বেশি বরফ জমে থাকে, তার ঠাণ্ডা হওয়ার ক্ষমতা কমে যায় এবং বেশি বিদ্যুৎ খরচ হয়। তাই ফ্রিজকে নিয়মিত ডিফ্রস্ট করুন এবং গরম খাবার আগে ঠাণ্ডা হলে ফ্রিজে রাখুন। এতে বিদ্যুৎ বিল অনেক কম হবে।

সিএফএল বা এলইডি লাইট ব্যবহার করুন সাধারণ বাল্বের পরিবর্তে কম শক্তি খরচ করা বাল্ব ব্যবহার করুন। এতে বিদ্যুৎ সাশ্রয় হয়। ভয় পাওয়ার কিছু নেই, কম পাওয়ারের আলোও ঘরকে যথেষ্ট উজ্জ্বল রাখে। সিএফএল বা এলইডি ব্যবহার করলে প্রায় ৭০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।

অপ্রয়োজনে যন্ত্র বন্ধ রাখুন টিভি, ল্যাপটপ, মোবাইল চার্জার ইত্যাদি ব্যবহার শেষে সম্পূর্ণভাবে বন্ধ করুন। রিমোট দিয়ে বন্ধ করা হলে অনেক সময় যন্ত্র পুরোপুরি বন্ধ হয় না, যা অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচের কারণ।

এসি চালানোর সময় ঘর বন্ধ রাখুন এসি চালানোর সময় জানালা, দরজা বা স্কাইলাইট সব ঠিকভাবে বন্ধ আছে কি না তা নিশ্চিত করুন। চাইলে এসির বদলে সিলিং ফ্যান বা টেবিল ফ্যান ব্যবহার করতে পারেন।

সহজ এই টিপসগুলো মেনে চললেই অনেকটাই কমানো সম্ভব বাসার বিদ্যুৎ বিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর