বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ঢাকা-কক্সবাজার রুটে দ্বিতীয় ট্রেনের অনুমোদন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১১০ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ডিসেম্বরের ১ তারিখে ঢাকা-কক্সবাজার রুটে প্রথম ট্রেন চলাচল শুরু হয়। এবার দ্বিতীয় যাত্রীবাহী ট্রেনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন ট্রেনটির নাম হিসেবে ‘পর্যটক এক্সপ্রেস’ চূড়ান্ত করেছে রেল কর্তৃপক্ষ। এই রুটের প্রথম ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেসের’ মতোই বিরতিহীন হবে এই ট্রেনটি। তবে চট্টগ্রাম স্টেশনে একটি বিরতি দেবে এই ট্রেনটিও। ভাড়াও হবে একই।

আজ সোমবার (১ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়।

এর আগে নতুন বছরের শুরুর দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে ট্রেনটি চলার ঘোষণা দিলেও কবে থেকে চলাচল শুরু করবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি রেলওয়ে।

রেলওয়ের চিঠিতে জানানো হয়, ঢাকা-কক্সবাজার রুটে চলাচলের জন্য নতুন ননস্টপ আন্তনগর ট্রেনের নাম পর্যটক এক্সপ্রেস হিসেবে অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যটকদের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে সদ্য আমদানি করা কোরিয়ান কোচ দিয়ে আন্তনগর এই ট্রেন পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে।

চিঠিতে নতুন ট্রেন সম্পর্কে বলা হয়, নতুন ট্রেনের নম্বর হবে-৮১৫ এবং ৮১৬। ট্রেনটি ৩২টি বগির ওপর ১৬টি কোচ নিয়ে চলবে। ট্রেনের আসনসংখ্যা হবে ৭৮০টি। ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হবে রোববার।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী ট্রেনটি কক্সবাজার থেকে ছাড়বে রাত ৮টায়। চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে এবং ছাড়বে ১১টা ১৫ মিনিটে। ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত ৩টা ৫০ মিনিটে ও ছাড়বে ৩টা ৫৩ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ৪টায়।

অন্যদিকে ঢাকা থেকে ট্রেনটি ছাড়বে ভোর ৬টা ১৫ মিনিটে। বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে ভোর ৬টা ৩৮ মিনিটে ও ছাড়বে ৬টা ৪৩ মিনিটে, চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে বেলা ১১টা ২০ মিনিটে ও ছাড়বে ১১টা ৪০ মিনিটে এবং কক্সবাজার স্টেশনে পৌঁছাবে বেলা ৩টায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর