মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয় ,সতর্ক বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প লেবাননে ইসরাইলের ড্রোন হামলায় দুই বাংলাদেশী নিহত শুধু রাজনীতিতে থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী বাণিজ্যিকভাবে চালু হলো ই-ঋণ: সর্বোচ্চ সীমা ৫০ হাজার নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশজুড়ে শুরু হচ্ছে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি :ডিআইজি রেজাউল অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: মির্জা ফখরুল

অভিনেতা আতাউর রহমান লাইফ সাপোর্টে, অবস্থা আশঙ্কাজনক

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮ টাইম ভিউ
অভিনেতা আতাউর রহমান লাইফ সাপোর্টে, অবস্থা আশঙ্কাজনক

গুরুতর অসুস্থ নাট্যজন আতাউর রহমান। গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে প্রথমে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন। তবে ওই হাসপাতালে আইসিইউ–সুবিধা ওই মুহূর্তে না পাওয়ার কারণে পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরশু কিছুটা শারীরিক উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে গতকাল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।সোমবার (১১ মে) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।

তিনি বলেন, আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। জটিল। তাঁর শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে—চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান।

তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর