বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানে শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিতের আলোচনা আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু

অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়ন ৮.৩৩ শতাংশ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭১ টাইম ভিউ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টেবর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ, যা আগের অর্থবছরের তুলনায় কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।এতে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। এর মধ্যে জুলাই-অক্টেবর মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে মাত্র ১৯ হাজার ৮৭৮ কোটি টাকা। যা মোট এডিপি বরাদ্দের ৮ দশমিক ৩৩ শতাংশ।

আইএমইডির ওয়েবসাইটে বিশ্লেষণ করে দেখা যায়, গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে ব্যয় হয়েছিল ২১ হাজার ৯৭৮ কোটি টাকা। যা মোট এডিপি বরাদ্দের ৭ দশমিক ৯০ শতাংশ। আর গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ১১.৫৪ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে ১২.৬৪ শতাংশ ও ২০২১-২২ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ১৩.০৬ শতাংশ।

এদিকে, গত অক্টোবর মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৩.২৩ শতাংশ বা ৭ হাজার ৭২০ কোটি টাকা। আর গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৩.১৫ শতাংশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর