বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আগামীকাল থেকে সারাদেশে ইলিশ ধরা বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক : ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুমে নিরাপদ প্রজননের জন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে ইলিশ ধরা বন্ধ থাকবে, এ কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। বললেন, ১২ অক্টোরব থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশের কোনো নদ-নদীতে ইলিশ ধরা যাবে না।

বুধবার (১১ অক্টোবর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আরও বলেন, এই সময়ে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষেধ। আগামী ২২ দিন এই নিষেধাজ্ঞা না মানলে আইনে এক থেকে দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

শ ম রেজাউল করিম বলেন, উপকূলীয় ইলিশ প্রজনন ক্ষেত্রের সাত হাজার বর্গকিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা থাকবে। মা ইলিশ রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর