বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আগারগাঁও থেকে মতিঝিল অংশ মেট্রোরেল সেবা চালু হবে অক্টোবরে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৪০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : আগামী অক্টোবর মাসে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেল সেবা চালু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মেট্রোরেলের এই অংশ উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

আজ রবিবার (১৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে গত বছরের ডিসেম্বরে এই মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশে সেবা চালু করা হয়। নতুন অংশটি চালু হলে উত্তরা থেকে ৩৮ মিনিটে মতিঝিল যেতে পারবেন যাত্রীরা।

অনুষ্ঠানে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানান, আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেলের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে। এখন কিছু স্টেশনে এক্সিট-এন্ট্রি নির্মাণের কাজ চলমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর