শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৬ বিশ্বকাপ: নতুন রূপে ফুটবলের মহাযজ্ঞ, ৪৮ দলের লড়াই শুরু আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল বিশ্বকাপে ফ্রিতে কনডম বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা রূপগঞ্জে ভোরের কাগজের সাংবাদিকের পরিবারকে সপরিবারে গুলি করে হত্যার হুমকি, থানায় জিডি পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন ও কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন সকালের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাজেট হবে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ ও বঞ্চিত মানুষের কল্যাণে: অর্থমন্ত্রী বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন: স্পিকার বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই সরকারের পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮ টাইম ভিউ
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে  বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতালটির লাইসেন্স বাতিলের ঘোষণা দেন।

এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছিলেন, কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব সন্তোষজনক না হলে হাসপাতালটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়।

এ ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নোটিশে তাকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। তদন্ত ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা পর্যালোচনা শেষে স্বাস্থ্য অধিদপ্তর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়। ফলে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমোদন আর বহাল থাকছে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর