মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
এস আলমের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে কি না, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর দৌলতদিয়া পদ্মায় ধরা রুই-কাতল লাখ টাকায় বিক্রি বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান

আপনার বাবাকে দুর্নীতিবিরোধী টিকা দিন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৮৯ টাইম ভিউ

বাবার দুর্নীতির কারণে আলোচনায় আসছে সন্তানদের বিলাসী জীবন। আবার ছেলের কর্মকাণ্ডের কারণে বেরিয়ে আসছে বাবার দুর্নীতির চিত্র। সম্প্রতি একের পর এক এমন বাবা-ছেলে কাণ্ড নিয়ে দুর্নীতিবিরোধী নতুন কার্টুন শেয়ার করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার টিআইবির ফেসবুক পেজ ও ওয়েবসাইটে শেয়ার করা ছবিতে দেখা যায়, একটি টিকার কার্ড। শিশুদের টিকা দেওয়ার সময় যে কার্ড দেওয়া হয়, এই কার্ডটিও ঠিক তেমন। তবে এর ভেতরের অংশে প্রতীকী শিশুর ছবি রাখা হয়নি, রাখা হয়েছে বয়স্ক লোকের একটি প্রতীকী ছবি। ওই কার্টুনে লেখা, ‘আপনার বাবাকে দুর্নীতিবিরোধী টিকা দিন’।

ছবির ক্যাপশনে লেখা, দুর্নীতি প্রতিরোধে আওয়াজ উঠুক ঘর থেকে… বাবাকে টিকা দিন, দরকার হলে নিজেও নিন।

ফেসবুক পেজে টিআইবি উল্লেখ করেছে, ২০২৩ সালে দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা আয়োজন করেছিল তারা। তাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাদাত মাহবুব এই কার্টুন আঁকেন।

টিআইবি এই কার্টুনটি শেয়ারের পরপরই ভাইরাল হয়ে গেছে ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলোতে।

প্রসঙ্গত, সম্প্রতি সন্তানের কর্মকাণ্ডের কারণে বেরিয়ে আসছে বাবার দুর্নীতির চিত্র। এর সর্বশেষ ঘটনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর প্রশ্নফাঁস কাণ্ড ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের ফেসবুক পোস্ট।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে বের হয়ে আসে পিএসসির ছয় কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে বিসিএস প্রিলি-লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত প্রোফাইল এবং ছেলে সিয়ামের প্রোফাইলের কিছু স্ক্রিনশট ভাইরাল হয় । এতে তার রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত ও পরহেজগারির নানা দৃশ্য প্রকাশ পেয়েছে।

ইতোমাধ্যেই পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এর আগে কোরবানির জন্য ১২ লাখ টাকার ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগেরমাধ্যমে আলোচনা শুরু হয় মুশফিকুর রহমান ইফাত ও তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে নিয়ে।

ছাগলকাণ্ডের পর ছেলে ইফাতের বিলাসী জীবনযাপন নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার সূত্র ধরেই মতিউরের বিপুল সম্পদের বিষয়টি সামনে আসে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর