শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

আবার পাকিস্তানে পুলিশ দপ্তরে বিস্ফোরণে নিহত ১২

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২২১ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে আবার জঙ্গিদের নিশানায় পুলিশ। সিন্ধু, বেলুচিস্তানের পরে এবার খাইবার-পাখতুনখোয়া প্রদেশে। গতকাল সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ওই প্রদেশের সোয়াত জেলার কাওয়াল শহরে সশস্ত্র পুলিশ বাহিনীর দপ্তরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে থাকা ১২ পুলিশ সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পাক সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছে, ওই এলাকায় সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী এই হামলা চালিয়েছে। ঘটনার পরে এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও সেনা।

গত ফেব্রুয়ারি মাসেও করাচির পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়েছিল টিটিপি। সে ঘটনায় ৮ জন নিহত হয়েছিল। গত সেপ্টেম্বরে খাইবার-পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর সঙ্গে পাক সরকারের শান্তি বৈঠক ভেস্তে যায়। তারপর থেকেই ধারাবাহিকভাবে ওই এলাকায় টিটিপিবিরোধী অভিযান চালাচ্ছে পাক সেনা। জবাবে সেনা ও বেসামরিক নিশানার ওপর হামলা চালাচ্ছে টিটিপি।

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি (ন্যাশনাল সিকিউরিটি কমিটি বা এনএসসি)-র বৈঠকে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া ও বেলুচিস্তানে প্রদেশে জঙ্গিদমন অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়।

তারপরেই বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি পুলিশের গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। দেশটির সরকারের সন্দেহ স্বাধীনতাপন্থি কোনো সংগঠন ওই হামলা চালিয়েছিল। সূত্র : জিও নিউজ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর