বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাতেই ইরানে কঠোর হামলা করা হবে: ট্রাম্প সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রিসোর্ট ভাড়া মওকুফের ঘোষণা নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে জুলাই শহীদের বাসায় ভাঙচুরের চেষ্টা, নারীসহ আটক ৬ চূড়ান্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা ও উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ টানা বৃষ্টিতে বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

আবার বাড়ল ফার্নেস অয়েলের দাম, এবার লিটারে ১৯ টাকা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৩ টাইম ভিউ
আবার বাড়ল ফার্নেস অয়েলের দাম, এবার লিটারে ১৯ টাকা

বিদ্যুৎকেন্দ্র ও শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আবার বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে লিটারে দাম বেড়েছে ১৮ টাকা ৮৫ পয়সা।

সোমবার (১৮ মে) বিইআরসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই মূল্য সোমবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। নতুন দাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা ও অন্যান্য গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিইআরসি বলেছে, ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সময়ে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের প্লাটস রেট, মে মাসে আমদানি করা অপরিশোধিত অয়েলের এফওবি মূল্য এবং ডলারের বিনিময়হার পরিবর্তন বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। মূল্য সমন্বয়ে গত ১৫ মার্চ কমিশনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি আন্তর্জাতিক বাজারদর, আমদানি মূল্য এবং ডলারের বিনিময় হার পর্যালোচনা করে নতুন দাম সুপারিশ করে।

পরে সোমবার কমিশনের বিশেষ সভায় সেই সুপারিশ অনুমোদন করা হয় বলে জানিয়েছে বিইআরসি।

এর আগে গত ১২ এপ্রিল ফার্নেস অয়েলের দাম বাড়ানো হয়। তখন প্রতি লিটারের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়। সেই হিসাবে এক মাস ছয় দিনের মধ্যে দুই দফায় জ্বালানি পণ্যটির দাম বাড়ল ৪৩ টাকা ৪৪ পয়সা। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি বিইআরসি ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ের মূল্যহার, বিপিসির মজুদ ও সরবরাহ চার্জ, তেল বিপণন কোম্পানিগুলোর চার্জ এবং পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ করে আদেশ জারি করেছিল। সেই আদেশে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অনুযায়ী প্রতি তিন মাসে বা প্রয়োজন অনুসারে ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের বিধান রাখা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর