বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাতেই ইরানে কঠোর হামলা করা হবে: ট্রাম্প সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রিসোর্ট ভাড়া মওকুফের ঘোষণা নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে জুলাই শহীদের বাসায় ভাঙচুরের চেষ্টা, নারীসহ আটক ৬ চূড়ান্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা ও উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ টানা বৃষ্টিতে বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

আর্জেন্টিনার জার্সি পরে মিশরের জয় চাইলেন অভিনেত্রী বর্ষা

বিনোদন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৬ টাইম ভিউ
আর্জেন্টিনার জার্সি পরে মিশরের জয় চাইলেন অভিনেত্রী বর্ষা

চলছে ফিফা বিশ্বকাপ ১৬-এর লড়াই। মঙ্গলবার (৭ জুলাই) হাইভোল্টেজ ম্যাচে শেষ ১৬-এর লড়াইয়ে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে মোহামেদ সালাহর মিশর। আটলান্টা স্টেডিয়ামে রাত ১০টায় মুখোমুখি হবে এ দুই দল। আর্জেন্টিনার সমর্থক জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা জয় চান মিশরের।

যদিও অভিনেত্রী এবার প্রিয় খেলোয়াড় মেসির প্রতিটি ম্যাচ আনন্দ নিয়ে উপভোগ করেছেন। সামাজিক মাধ্যমে জানাচ্ছেন প্রতিক্রিয়া। মাঝে মাঝে অন্য দলকেও খোঁচা দিচ্ছেন। আজকের আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ নিয়েও আগাম জয়-পরাজয়ে চাওয়া-পাওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী। তবে আজ হঠাৎ নিজের পছন্দের দল মেসির আর্জেন্টিনার পরাজয় চেয়েছেন বর্ষা। অন্যদিকে জয় চেয়েছেন মোহামেদ সালাহর মিশরের। কারণ কী? এমন প্রশ্নের উত্তরে সামাজিক মাধ্যম ফেসবুকে আফিয়া নুসরাত বর্ষা লিখেছেন— আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।

‘খোঁজ—দ্য সার্চ’ অভিনেত্রীর এমন মনোভাবনার সঙ্গে সহমত পোষণ করেছেন তার ভক্ত-অনুরাগীদের অনেকেই। আবার কেউ কেউ বলছেন— খেলার মধ্যে এসব ‘ধর্মীয় রাজনীতি’ টেনে আনা অপ্রাসঙ্গিক।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। ব্যবসায়ী স্বামী অনন্ত জলিল প্রযোজিত-অভিনীত সিনেমাতেই কাজ করেছেন তিনি। তবে গত বছর অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের পথে জীবনযাপন করবেন বলে ঘোষণা দেন এ তারকা দম্পতি। পরে সিদ্ধান্ত বদল এনে জানান, হাতে থাকা সিনেমাগুলো সম্পন্ন করে অবসরে যাবেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর