বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আলফাডাঙ্গায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থানা পুলিশের চলমান বাজার মনিটরিং

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১০৭ টাইম ভিউ
Exif_JPEG_420

আরিফুজ্জামান চাকলাদার: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতে চলমান পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের রুখতে ৪র্থ দিনের বাজার মনিটরিংয়ে নেমেছেন আলফাডাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে শিরগ্রাম বাজারের বিভিন্ন দোকান মনিটরিং করেন। এ সময় থানার ওসি মো. সেলিম রেজা, ওসি তদন্ত শামিনুল হক ও এসআই আসলাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ক্রেতা ও বিক্রতাদের বিভিন্ন বিষয়ে সতর্ক করেন।প্রায় ঘন্টা ব্যাপী বাজারে কয়েকটি দোকান ঘুরে মনিটরিং করেন।

থানা ওসি মো. সেলিম রেজা বলেন,কয়েকটি দোকান ঘুরে পন্যের দাম মেমো দেখে যাচাই করা হয়েছে,ব্যবধান ধরা পড়েছে।ডালের দাম এক দিন পরেই ৩০ টাকা বেড়েছে।ছবি তুলে বোয়ালমারী থানার ওসিকে অবগত করা হয়েছে। মহাজনের ঘরে যাচাই বাছাই করে তথ্য দেওয়ার কথা বলেছি। ব্যবসায়ীদের প্রকাশ্যে পন্যের মূল্য তালিকা দৃশ্যমান স্হানে টানাতে নির্দেশনা দিয়েছে। এছাড়া স্বল্প মুনাফায় ভেজাল মুক্ত পণ্য বিক্রি ও খাদ্য পণ্যের সাথে দাহ্য পদার্থ না রাখার পরামর্শ প্রদান করেন। ক্রেতাদের উদ্দেশ্য বলেন, মূল্য তালিকা দেখে আপনার যতটুকু পণ্য দরকার ততটুকু ক্রয় করুন। অতিরিক্ত পণ্য ক্রয় করলে তা বাজার দামের উপর প্রভাব ফেলে। ব্যবসায়ীদের মাঝে কোন অনিয়ম চোখে পরলে তা দ্রুত জানাতে তিনি সকলকে বলেন।অনিয়ম করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হইবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর