শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

আলোচিত সেই তাবাসসুম উর্মির সনদ বাতিল চান শাবিপ্রবি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৮৪ টাইম ভিউ

জুলাই বিপ্লবে বিরোধিতা ও শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি করায় দেশব্যাপী আলোচিত-সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট (বরখাস্ত) তাপসি তাবাসসুম ঊর্মিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অবাঞ্ছিত ও আজীবন নিষিদ্ধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা যায়, ঊর্মি শাবিপ্রবি থেকে থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে পড়ালেখা শেষ করে ২০২২ সালে সরকারি চাকরিতে ঢুকেন। এ ছাড়া তিনি শাবিপ্রবির বিতর্কিত শিক্ষক ও লেখক অধ্যাপক জাফর ইকবালের সঙ্গী ছিলেন। গণজাগরণ মঞ্চেও তিনি নেতৃত্ব দিয়েছেন।

শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার সনদ বাতিলের দাবি জানিয়েছেন। দ্রুত আইনের আওতায় নিয়ে এসে সু-বিচারের দাবি জানিয়েছে অন্তবর্তীকালীন সরকারের কাছে। তারা মনে করেন, জুলাই বিপ্লব অস্বীকার ও শহীদদের নিয়ে কটূক্তি রাষ্ট্রদ্রোহের শামিল।নির্বাহী ম্যাজিস্ট্রেট (বরখাস্ত) ঊর্মি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে এবং ছাত্র-আন্দোলনে নিহত আবু সাইদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেন। এরপর থেকেই সারা দেশে আলোচিত-সমালোচিত হন তিনি। চাকরি থেকেও সাময়িক বরখাস্ত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর