বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

উদ্বোধনের অপেক্ষায় পূর্বাচল এক্সপ্রেসওয়ে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ টাইম ভিউ

অনলাইন ডেক্স : দ্রুত গতির যানবাহন চলাচলের জন্য ১২ লেনের প্রশস্ত সড়ক, দু’পাশে দৃষ্টিনন্দন লেক, পার্শ্ব সড়ক। এসব সুবিধা নিয়ে নির্মিত হয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। রাজধানীর কুড়িল থেকে নারায়ণগঞ্জের কাঞ্চন সেতু পর্যন্ত সাড়ে বারো কিলোমিটার এই সড়কটি নির্মাণ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। ৮ বছর ধরে চলা নির্মাণকাজ শেষে আগামী মাসে উদ্বোধনের অপেক্ষায় দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন এই সড়কটি।

রাজধানীর পূর্বদিকের কুড়িল, ডুমনি, বোয়ালিয়া ও নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলা নিয়ে গড়ে ওঠা পরিকল্পিত নতুন শহর পূর্বাচলে নির্মিত হয়েছে দৃষ্টি নন্দন এক্সপ্রেসওয়ে।

কুড়িল থেকে নারায়নগঞ্জের কাঞ্চন ব্রিজ পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় সাড়ে ১২ কিলোমিটার এই সড়ক নির্মাণ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।

বহুমাত্রিক সুবিধা নিয়ে তৈরী হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। প্রকল্পের কুড়িল থেকে বালু নদ পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার অংশ ১২ লেনের। এর মধ্যে চার লেন স্থানীয় এবং কমগতির যানবাহন চলাচলের জন্য। আর বাকি ৮ লেন দিয়ে চলবে দ্রুতগতির যানবাহন। বালু নদ থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বাকি পথ ১০ লেনের।

প্রকল্পের ১২ কিলোমিটার অংশে থাকছে ৫টি চতুর্র্মূখী সংযোগ বা জাংশন, ১৩টি ওভার ব্রিজ, ৬টি ফুটওভার ব্রিজ, ৬টি আন্ডার পাস, দু’পাশে ১০০ ফুট চওড়া খাল। এক্সপ্রেসওয়ের উভয় পাশে ২৫ কিলোমিটার ওয়াকওয়ে নির্মিত হয়েছে।

দেশের উত্তর, পূর্ব ও দক্ষিণ অঞ্চলগামী যানবাহন রাজধানীর যানজট এড়িয়ে এই সড়ক দিয়ে স্বল্পসময়ে গন্তব্যে যেতে পারবে।

নারায়নগঞ্জের মদনগঞ্জ থেকে কুড়িল পর্যন্ত মেট্রোরেলের পিলার নির্মাণের জন্য এক্সপ্রেসওয়ের মাঝ বরাবর ৪ মিটার প্রশস্থ জায়গা রাখা হয়েছে। মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য সড়কের কোনো অংশ ভাঙ্গা পড়বে না বলে জানান প্রকল্প পরিচালক এম এম এহসান জামীল।

জমি অধিগ্রহণসহ প্রকল্পের যাবতীয় কাজের জন্য ১০ হাজার ৩২৯ কোটি টাকা ব্যয় হলেও এই সড়কে চলাচলের জন্য কোনো টোল দিতে হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর