বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২৪ জন : বিআরটিএ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সদ্য বিদায়ী ২০২৩ সালে ৫ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। একই সঙ্গে গত এক বছরে আহত হয়েছে ৭ হাজার ৪৯৫ জন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করে সংস্থাটি। এছাড়া, শুধু ডিসেম্বর মাসে ৪৮৩ সড়ক দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত এবং ৬৪১ জন আহত হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, রোববার (১৪ জানুয়ারি) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, ২০২৩ সালে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ২৬১টি। এতে প্রাণ হারিয়েছে ৭ হাজার ৯০২ জন এবং আহত হয়েছে ১০ হাজার ৩৭২ জন। একই সময়ে রেলপথের ৫২০টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত ও ৪৭৫ জন আহত হয়েছে। নৌপথে দুর্ঘটনা ঘটেছে মোট ১৪৮টি। এসব ঘটনায় ৯১ জন নিহত ও ১৫২ জন আহত এবং ১০৯ জন নিখোঁজ হয়েছে। এসব তথ্য বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে আসে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর