বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

একাদশ শ্রেণিতে প্রথম ধাপে ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৫৯ টাইম ভিউ

অনলাইন ডেক্স : একাদশ শ্রেণিতে প্রথম ধাপে অনলাইনে ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ। আজ রবিবার (২০ আগস্ট) রাত ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যদিও এসএসসির ফল পুনঃ নিরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীরা চূড়ান্ত ফলাফল পাওয়ার পর প্রথম ধাপে একদিন আবেদনের সুযোগ পাবেন। আগামী ২৮ আগস্ট পুনঃ নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এরপর ৩১ আগস্ট পুনঃ নিরীক্ষণ করা শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে।

গত ১০ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে অনলাইনে আবেদন শুরু হয়। মাঝে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে একদিন অনলাইনে এ আবেদন প্রক্রিয়া ও সব সার্ভিস সেন্টার বন্ধ ছিল। অর্থাৎ শিক্ষার্থীরা প্রথম ধাপে ১০ দিন আবেদনের সুযোগ পেয়েছেন।

এর মধ্যে শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত গত ৯ দিনে ১২ লাখ ২২ হাজার ৮৮৫ শিক্ষার্থী আবেদন জমা দিয়েছেন। তবে প্রাথমিক আবেদনের ফি পরিশোধ করেছেন ১২ লাখ ৩৭ হাজার ৩৯৭ জন।

আবেদনের আগেই ফি পরিশোধের নিয়ম রয়েছে। ফলে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী যারা এরই মধ্যে ফি পরিশোধ করেছেন কিন্তু এখনো আবেদন করেননি, রবিবার রাত ১১টার মধ্যে মধ্যেই তাদের আবেদন ফরম পূরণ করতে হবে।

আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, যেসব শিক্ষার্থী ফি পরিশোধ করেছে, তারা হয়তো আজকের মধ্যেই ফরম পূরণ করে ফেলবে। আমার ধারণা- এ বছর এসএসসি পাস করা প্রায় সব শিক্ষার্থী আবেদন করে ফেলেছে।

তিনি বলেন, হ্যাঁ, এখনো যে চার লাখ শিক্ষার্থীর আবেদন আমরা পাইনি, তাদের অধিকাংশই ফল পুনঃ নিরীক্ষণের জন্য আবেদন করেছে। পুনঃ নিরীক্ষণের ফল পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা। ফল প্রকাশের পরই তারা একাদশে ভর্তির জন্য আবেদন করবে বলে আশা করছি।

গত ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এর মধ্যে সাড়ে ৩ লাখেরও বেশি শিক্ষার্থী প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট নয়। তারা এ ফল চ্যালেঞ্জ করে আবেদন করেছেন। পুনঃ নিরীক্ষণের ফলাফলের অপেক্ষায় রয়েছেন এসব শিক্ষার্থী।

অন্য দিকে সারাদেশের কলেজগুলোতে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৬ লাখ। সব বোর্ড মিলিয়ে পাস করেছেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। সেই হিসাবে সাড়ে ৯ লাখেরও বেশি আসন খালি থাকবে।

এ দিকে আগামী ৫ সেপ্টেম্বর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর দ্বিতীয় ধাপে ১২-১৪ সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপে ২০-২১ সেপ্টেম্বর আবেদন নেওয়া হবে। ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। ২৬ সেপ্টেম্বর থেকে কলেজে ভর্তি শুরু হবে। আর একাদশে ক্লাস শুরু হতে পারে ৮ অক্টোবর।

আবেদন প্রক্রিয়া

xiclassadmission.gov.bd সার্ভারে ঢুকে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। তবে, তার আগেই শিক্ষার্থীদের আবেদন ফি জমা দিতে হবে। কোনো ব্যাংকে না গিয়েও বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। তারপর পছন্দের কলেজ বাছাই করে অনলাইনে সাবমিট করতে হবে।

অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা আবেদন ফি জমা সাপেক্ষে একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দ ক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবেন।

একজন শিক্ষার্থী যতগুলো কলেজ পছন্দ ক্রমে দিয়ে আবেদন করবেন, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দ ক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর