শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রিফাত-ইরাসহ অর্ধশত নেতাকর্মী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬৬ টাইম ভিউ
এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রিফাত-ইরাসহ অর্ধশত নেতাকর্মী

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আপ বাংলাদেশের দুই শীর্ষ নেতা আলী আহসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত ও শাহরিজ সুলতানা ইরা। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক রিফাত রশীদ এবং এবি পার্টি থেকে ব্যারিস্টার সানি আব্দুল হকও এনসিপিতে যোগ দিয়েছেন।  রোববার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা আসে।

এনসিপিতে আরও যোগ দিয়েছেন, রিফাত রশীদ, আয়মান রাহাত, শাহাদাত হোসেন, সানি আব্দুল হক, হাসান তানভীর, ওয়াহিদ আলম, মোহাম্মদ জসিমউদ্দিন, সাজ্জাদ সাব্বির, এস এম সুইটসহ আরও অনেকে। নসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, যারা এনসিপিতে যোগ দিয়েছেন তাদের নাম লিখিত আকারে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, কে আগে কোন দল বা সংগঠন করে এসেছে দেখার বিষয় না। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রঅধিকার পরিষদ ইভেন ছাত্রলীগ হোক; আজকে থেকে যে এনসিপিতে এসেছে, সে এনসিপির হয়ে কাজ করবে। তবে ফ্যাসিজম, গণহত্যা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ-এইসব ব্যক্তিরা এনসিপিতে আসতে পারবে না, থাকতে পারবে না। তিনি আরও বলেন, যে দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণা করে আমরা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আগাতে চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর