সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা, শ্যালক আহত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩ টাইম ভিউ
এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা, শ্যালক আহত

চুয়াডাঙ্গার জীবননগরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাঁর শ্যালক হাফেজ আবু বক্কর সিদ্দিক আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার হাসাদাহ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলার কারণ ও বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

আহত আবু বক্কর সিদ্দিক অভিযোগ করেন, একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমপি আমির হামজার ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তাঁর শ্যালকের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্থানীয়দের তর্কবিতর্ক হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর