মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে সেরা দশে সাকিব

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৮৯ টাইম ভিউ

স্পোর্টস ডেস্ক : ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে তৃতীয় ও শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা।

পুরো সিরিজে দলের সামগ্রিক পারফরম্যান্স আশানুরূপ না হলেও সাকিব আল হাসান বল হাতে ঠিকই ছন্দে ছিলেন। এর প্রভাব পড়েছে র‌্যাংকিংয়েও।

আফগানদের বিপক্ষে ৩ ম্যাচে ৪ উইকেট পেয়েছেন সাকিব। এর মধ্যে প্রথম ওয়ানডেতে মাত্র ৯ রানে ১টি, দ্বিতীয় ম্যাচে ৫০ রানে ২টি এবং তৃতীয় ম্যাচে ১০ ওভারে মাত্র ১৩ রান খরচে নিয়েছেন ১টি উইকেট। আর রাতে আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন সাকিব।

বুধবার প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী, তিন ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি স্পিনার। তার রেটিং পয়েন্ট ৬১৮। যথারীতি শীর্ষে আছেন অজি পেসার জশ হ্যাজেলউড। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। তবে এক ধাপ নিচে গেছেন আফগান স্পিনার রশিদ খান। তার অবস্থান চারে।

বোলারদের র‌্যাংকিংয়ে তিনে উঠে এসেছেন অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। এছাড়া শীর্ষ দশে আরও দুইটি জায়গায় পরিবর্তন এসেছে। পাঁচ থেকে ছয়ে নেমে গেছেন মুজিব উর রহমান এবং পাঁচে উঠে এসেছেন কিউই পেসার ম্যাট হেনরি। অন্যদিকে শীর্ষ বিশের বাইরে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। ২ ধাপ পিছিয়ে তার অবস্থান এখন ২২-এ। এছাড়া বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ৫ ধাপ এগিয়ে আছেন ৪৫তম স্থানে এবং তাইজুল ইসলাম ৯ ধাপ এগিয়ে আছেন ৫৬তম স্থানে।

ব্যাটারদের র‌্যাংকিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। দুই এবং তিনে আছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন এবং পাকিস্তানের ফখর জামান। চারে পাকিস্তানের আরেক ব্যাটার ইমাম-উল-হক এবং পাঁচে আছেন ভারতের শুভমান গিল। এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল (৩৩)। অন্যদিকে এক ধাপ এগিয়ে তার পরের স্থানে উঠে এসেছেন সাকিব (৩৪)। এছাড়া ৩ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৮তম স্থানে আছেন টাইগার ওপেনার লিটন দাস।

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের আগের মতোই শীর্ষে আছেন সাকিব আল হাসান। দুই, তিন ও চারে আছেন যথাক্রমে- মোহাম্মদ নবি (আফগানিস্তান), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) ও রশিদ খান (আফগানিস্তান)।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর