বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কলসকাঠি বাজার উন্নয়নে প্যানেল চেয়ারম্যান দুলালের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ টাইম ভিউ
কলসকাঠি বাজার উন্নয়নে প্যানেল চেয়ারম্যান দুলালের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৯ নং কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী বাজার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০ লক্ষ টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও প্রকল্পের কাজের মান অত্যন্ত নিম্নমানের এবং সরকারি অর্থের অপচয় ঘটানো হচ্ছে।

ভুক্তভোগী অভিযোগ করেন, শ্যামল সেনের ছেলে সুভাষ সেন কলসকাঠী চাল টল ঘরের পাশেই তাদের দোকান সামনে মুসলমানের দোকান তিন চার হাত বাড়তি থাকলেও তা না ভেঙে পিছনে দোকান ভেঙ্গে ফ্লোরের গাঁথুনির ইট জোরপূর্ব খুলে নিয়ে রাস্তার কাজে ব্যবহার করে কলস কাঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলাল, হিন্দু সম্প্রদায়ের ভুক্তভোগী ওই ব্যক্তি সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে আইনি সহযোগিতা কামনা করেন।

জানা যায়,গত শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) কলসকাঠী কাঁচাবাজার থেকে প্রায় ৪০০ ফুট রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু হয়,কাজের শুরুতেই দেখা যায়,নিম্নমানের ইটের খোয়া,রাবিশ ও অপর্যাপ্ত সিমেন্ট ব্যবহার করে রাস্তা ঢালাই করা হচ্ছে। পরবর্তীতে কলসকাঠী চাল টল ঘর থেকে যুগল কুন্ড বাড়ি সামনে পর্যন্ত রাস্তা করা হয় ৮ লক্ষ টাকার কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে এছাড়াও কলসকাঠী ইউনিয়ন বিএনপি’র অফিস কার্যালয়ের থেকে চার লক্ষ টাকার কাজ করা হয় সাংবাদিক খলিলুর রহমানের বাড়ির সামনে পর্যন্ত রাস্তা করা হয় নিম্নমানের সামগ্রী রাবিশ যা দেখলে মনে হয় হলুদ মরিচের গুড়া,
কলসকাঠী বাজার গোডাউন সংলগ্ন ব্রিজ ২ লাখ টাকা করা হয় কয়েকটি পাডাতন দিয়ে করলেন কাঠের তক্তা দেয়া আছে সংস্কারের মান সিমেন্টৈও কমতি ভিতরেরও অনুপযোগী রট দিয়ে কাজ করা হয়, তিনটি রাস্তার তিনটি রাস্তার ঢালাইয়ের দুই-এক দিনের মধ্যেই বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয় এবং কিছু অংশ পানির ভিতরে ঢালাই করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা জানান, কলসকাঠী বাজার একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র।

প্রতিদিন দূর-দূরান্ত থেকে ব্যবসায়ী ও ক্রেতারা এখানে আসেন,বিভিন্ন যানবাহন চলাচল করে। এমন গুরুত্বপূর্ণ সড়কে নিম্নমানের কাজ করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রতিবাদ করায় কলসকাঠী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলাল নাকি মামলা করার হুমকি দেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। সরজমিনে গিয়ে দেখা যায়,ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলাল নিজেই কাজ তদারকি করছেন,তবে প্রকল্পের দায়িত্বে থাকা সিবিসি ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির খানের উপস্থিতিতে যে কাজ করা হচ্ছে,তার মান নিয়েও প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে কলসকাঠী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির খানের ভিডিও কল রেকর্ডে পাওয়া যায় দশটি কাজ বাজার উন্নয়ন প্রকল্পের ২০ লক্ষ টাকা তবে এর কন্টেন্টের কিভাবে কি করেছে জানি না সৈয়দ আরিফুল করিম দুলাল ভারপ্রাপ্ত চেয়ারম্যান কলসকাঠী ইউনিয়ন পরিষদ।

২০ লাখ টাকা বরাদ্দের নিম্নমানের সামগ্রী ব্যবহার করে করা হচ্ছে বলে ও হিন্দু সম্প্রদায়ের দোকান ভাঙ্গনের অভিযোগ করেন এলাকাবাসীরা,স্থানীয়দের দাবি, বাজার উন্নয়ন প্রকল্পের কাজে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং সব অনিয়মের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর