বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কলাপাড়ায় স্বামী -স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর মহিপুরে একই ঘর থেকে আরিফ হোসেন (২৫) ও তার স্ত্রীর রিয়া মনি ( ২২) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি ) দিবাগত রাত ১টার দিকে মহিপুর থানার লতাচাপলি ইউপির ৭ নং ওয়ার্ড এর পশ্চিম আসালত খাঁ পাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত আরিফ হোসেনের বাবার নাম আলী হোসেন ।

স্থানীয়রা জানান, আরিফ পেশায় একজন ফটোগ্রাফার। তিনি কুয়াকাটায় পর্যটকদের ছবি তুলে রোজগার করতেন। তার বাবা-মা দুজনে ঢাকায় থাকেন। কিছুদিন আগে জমি কিনে এখানে ঘর তৈরি করেন আরিফ। স্বামী স্ত্রী দুজনে দুপুরে তার মিস্ত্রিপাড়া আত্মীয় বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসেন। কি নিয়ে কি হয়েছে তেমন কোন কিছু কেউ বলতে পারেনি। তবে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল বলে শুনেছেন প্রতিবেশীরা।

রাত ১২টার দিকে এ দম্পত্তির একমাত্র শিশু কন্যার কান্নার আওয়াজ শুনে ঐ বাড়িতে যায় স্বজনরা। পরে রিয়া এবং আরিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এসময় শিশু সুমাইয়া বাবার ঝুলন্ত মরদেহের দিকে তাকিয়ে কাঁদছিল।

মৃত আরিফের ভাগ্নে খাইরুল জানান, তিনি গিয়ে তার মামাকে ঘরে এবং মামানিকে বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে লাশ মহিপুর থানায় নিয়ে আসছি। ময়নাতদন্তের জন্য মরাদেহ দুটি পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর