বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে :বিজিবিএ ট্রেনে আগুন, রেললাইনের পাত খুলে বড় দুর্ঘটনার চেষ্টা বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর অসত্য: চিফ প্রসিকিউটর কোন ইউপিতে কবে নির্বাচন? তালিকা প্রকাশ করলো ইসি ১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে’, নাশকতাকারীদের কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর অসত্য: চিফ প্রসিকিউটর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৯ টাইম ভিউ
কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর অসত্য: চিফ প্রসিকিউটর
ছবি-সংগৃহীত

জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসিকে ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ বলে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন বলে সংবাদ প্রচার হয়েছে। এটিকে সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক প্রতিবাদলিপিতে তিনি এ দাবি করেন।

প্রতিবাদলিপিতে চিফ প্রসিকিউটর জানান, গত ১৮ ও ১৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের আপিল বিভাগের কার্যতালিকার প্রথম আইটেমের শুনানিতে তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। দুই দিনই আপিল বিভাগে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হকসহ অন্যান্য আইন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, গতকাল কিংবা আজ প্রধান বিচারপতি ‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়াকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ বলে কোনো মন্তব্য করেননি। প্রধান বিচারপতিকে উদ্ধৃত করে গণমাধ্যমে যে বক্তব্য প্রকাশ হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।

প্রতিবাদলিপিতে মো. আমিনুল ইসলাম আরও বলেন, চিফ প্রসিকিউটর হিসেবে এ ধরনের সংবাদে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং একেএম আকরাম হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে প্রধান বিচারপতি কাদের মোল্লার ফাঁসি নিয়ে মন্তব্য করেছেন বলে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রতিবাদ জানাতেই বিবৃতি দেন চিফ প্রসিকিউটর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর