বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোট ৯ মার্চ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে কুমিল্লা ও ময়মনসিংহ এই দুই সিটি করপোরেশনের ভোট। নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান আজ (সোমবার) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি আনিছুর জানান, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

এর আগে, ২০১৯ সালের ৫ মে প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোটগ্রহণ হয়। যদিও ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক টিটু। শুধু কাউন্সিলর পদে ভোট হয়। ময়মনসিংহ সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে।

অন্যদিকে, গত ৩ ডিসেম্বর কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক ওরফে রিফাতের মৃত্যুতে মেয়র পদ শূন্য হয়। ১১ মার্চের মধ্যে এ সিটিতে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর