সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতার শরীরে ফুটন্ত পানি ঢেলে দিলেন আ. লীগ কর্মী সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ: ইরান এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী লালনের মাজারে পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবার বাড়ল অটোগ্যাসের দাম বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী বরগুনায় সাংবাদিককে গ্রেপ্তার, হাতকড়া ও ডোপ টেস্ট ঘিরে সমালোচনার ঝড় কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’, লক্ষ্য পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ

কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’, লক্ষ্য পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ

মুহাম্মদ রকিবুল হাসান রনি:
  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৭ টাইম ভিউ
কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’, লক্ষ্য পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ
কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’, লক্ষ্য পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ

পরিবেশবান্ধব, টেকসই ও মজবুত নির্মাণসামগ্রী সরবরাহের প্রত্যয় নিয়ে কুমিল্লায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন প্রতিষ্ঠান ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন (CBC)’।

গত শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লার বুধইর চৌমুহনী, অলিপুর রোড, ক্যান্টনমেন্ট এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সফলতা, সমৃদ্ধি ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের উদ্যোক্তা, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে অবকাঠামো নির্মাণের গুরুত্ব বাড়ছে। এ বিষয়টি গুরুত্ব দিয়ে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহারকে উৎসাহিত করার পাশাপাশি মজবুত ও দীর্ঘস্থায়ী অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখতে চায় কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন (CBC)।

প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন সাইফুল ইসলাম সোহাগ ও আব্দুল আহাদ। তাদের প্রত্যাশা, মানসম্মত পণ্য, নির্ভরযোগ্য সেবা ও সাশ্রয়ী মূল্যের মাধ্যমে স্থানীয় নির্মাণ খাতে একটি আস্থাশীল প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন (CBC) অবস্থিত বুধইর চৌমুহনী, অলিপুর রোড, ক্যান্টনমেন্ট, সদর, কুমিল্লায়। পরিবেশবান্ধব, টেকসই ও মজবুত নির্মাণে সাশ্রয়ী সমাধানের প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য প্রতিষ্ঠানটির।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর