বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কেরানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কাইটাইল এলাকার চারতলা একটি ভবনে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল ৯টা দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় দগ্ধদের মধ্যে চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন উমা চক্রবর্তী (৭৫), তাঁর মেয়ে বীনা রানী (৫০), দেবা চক্রবর্তী (৩৫), নাতি পিনাট চক্রবর্তী (১৪) ও লিপি চক্রবর্তী (২৬)।উমা চক্রবর্তীর ছেলে সঞ্জয় চক্রবর্তী জানান, আজ সকালে রান্নাঘরে গ্যাসের চুলা ধরানোর সময় এই বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরে থাকা সবাই দগ্ধ হয়েছেন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দগ্ধ অবস্থায় চারজনকে আনা হয়েছে।

তাঁদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।
দগ্ধদের মধ্যে বীনা রানীর শরীরের ৮৫ শতাংশ, উমার ৯৫, পিনাটের ২৪ ও দেবা চক্রবর্তীর ১৭ শতাংশ দগ্ধ হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর