মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ ২৫ দিনে ‘ঘুষ.সাইট’–এ প্রায় ১৯ হাজার অভিযোগ, ঘুষ চাওয়ার অঙ্ক কত তিন সিনেমা নিয়ে ফিরছেন ববি, নতুন চরিত্রে দর্শকের সামনে আসার অপেক্ষা গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগ চান এলজিআরডি মন্ত্রী আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি ৭ নেতার মৃত্যুদণ্ড, এই রায়ে আমরা সন্তুষ্ট: চিফ প্রসিকিউটর

কোরআন অবমাননাকারীর ওপর চড়াও হলেন সুইডিশ নারী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১১৯ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক :  সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন অবমাননাকারী সালওয়ান মোমিকাকে লক্ষ্য করে অগ্নিনির্বাপক যন্ত্র স্প্রে করায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জনশৃঙ্খলা বিঘ্নিত করা ও এক পুলিশ কর্মকর্তাকে আহত করার অভিযোগে আনা হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, সুইডেনে গত দুই মাস ধরে প্রায়ই কোরআন অবমাননার ঘটনা ঘটছে। ইরাকি শরণার্থী মোমিকা একাধিকবার পুলিশের অনুমতি নিয়ে কোরআন অবমাননা করেছেন। গতকাল শুক্রবারও (১৮ আগস্ট) কোরআন অবমাননা করতে যান তিনি।

একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের অনুমতি নিয়ে স্টকহোমের ইরানি দূতাবাসের সামনে কোরআনের পাতায় আগুন ধরাচ্ছিলেন মোমিকা। ওই সময় তাকে লক্ষ্য করে অগ্নিনির্বাপক যন্ত্র স্প্রে করেন এক নারী। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতবিহ্বল হয়ে পড়েন মোমিকা। কিন্তু পরে তিনি পুনরায় বিক্ষোভ শুরু করেন।

গ্রেপ্তার হওয়া নারীর পরিচয় প্রকাশ না করে পুলিশের মুখপাত্র জানান, জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সহিংসতার অভিযোগে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, মোমিকার একের পর এক কোরআন অবমাননার ঘটনা অনেক মুসলিম দেশে ক্ষোভের জন্ম দিয়েছে। সুইডিশ পুলিশ বাকস্বাধীনতার কথা উল্লেখ করে তাকে বিক্ষোভের অনুমতি দিচ্ছে। যদিও মোমিকা বলেছেন, তার বিক্ষোভ ইসলাম ধর্মকে লক্ষ্য করে, মুসলমানদের নয়।

সুইডেন ১৯৭০-এর দশকে ব্লাসফেমি আইন বাতিল করে। সরকার বলছে, এই আইন পুনরায় চালু করার কোনও ইচ্ছা তাদের নেই। তবে সম্প্রতি সুইডিশ সরকার জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে পুলিশকে বিক্ষোভের অনুমতি না দিতে সক্ষম করার আইনি সম্ভাবনা নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর