সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় র‌্যাব-১৩ এর অভিযানে ১১কেজি গাঁজা সহ,গ্রেফতার ৪ নারী ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা’ কুমিল্লায় বুড়িচং প্রেস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো: জামায়াত আমির

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ টাইম ভিউ
ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো: জামায়াত আমির

জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে ১০ দলীয় জোটের নির্বাচনি জনসভায় বক্তব্যকালে এমন প্রতিশ্রুতি দেন তিনি।

জামায়াত আমির বলেন, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাদের নির্বাচিত করে, আপনাদের ভালোবাসা ও সমর্থনে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে বাংলাদেশের সব জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে। যারা সব সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, তাদের দুয়ারে আগামীর উন্নয়ন সবার আগে চলে যাবে, ইনশাআল্লাহ। আমরা বৈষম্য করব না, আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার কারণেই প্রথমে বঞ্চিত মানুষদের অধিকার তাদের হাতে তুলে দেয়া হবে।

১০ দলীয় জোটের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এর আগে দফায় দফায় আপনারা অনেককে আপনাদের মূল্যবান ভোট, ভালোবাসা-সমর্থন দিয়েছেন, এবার জামায়াতে ইসলামী নয়; এ দেশের মুক্তিকামী মানুষের ১০ দলের ঠিকানায় আপনারা ভোট দেবেন। আমরা একা বাংলাদেশ গড়তে পারব না, জাতিকে ঐক্যবদ্ধ করেই নতুন বাংলাদেশ গড়তে হবে। আল্লাহ আমাদের সফলতা দিলে আমরা কাউকে বাদ দেবো না, সবাইকে নিয়ে মিলেমিশেই বাংলাদেশ গড়ে তুলব।

এ ক্ষেত্রে তিনটি শর্ত মেনে নিতে হবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এক নম্বর শর্ত হলো- নিজে কোনো দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেবেন না। নম্বর দুই শর্ত- গরিব-দুঃখী, নারী-পুরুষ, সব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং সেই বিচার হবে সবার জন্য সমান। সেই বিচারে কেউ রাজনীতিবিদ হিসেবে হস্তক্ষেপ করতে পারবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, আর বিচার হবে ন্যায়-ইনসাফের ভিত্তিতে। কোনো বে-ইনসাফি বিচার আর বিকিকিনি হবে না। এটা মেনে নিতে হবে।

এছাড়াও ৩ নম্বর শর্ত উল্লেখ করে জামায়াত আমির বলেন, ৫৪ বছরের বস্তাপচা রাজনীতি, যা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবিয়ে ফেলেছে, চাঁদাবাজদের রমরমা ব্যবসা আর জনগণের জান যাওয়ার উপক্রম- এই সবকিছুই বদলাতে হবে। আমরা সব বৈষম্যের কবর রচনা করতে চাই। এজন্য প্রয়োজনীয় সংস্কারের সব প্রস্তাব গণভোটে দেয়া হয়েছে। তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে গণভোটকে পাস করিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

জামায়াত ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে উন্নয়নের কথা জানিয়ে তিনি বলেন, ধুরন্ধররা উত্তরাঞ্চলের মানুষদের গরিব করে রেখেছে। দুর্নীতি ও দুঃশাসন না থাকলে উত্তরাঞ্চল কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হতো৷ আমরা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানী করবো, ইনশাআল্লাহ। এ সময় দেশ ইনসাফের ভিত্তিতে চললে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাবে বলেও উল্লেখ করেন জামায়াত আমির।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর