শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ টাইম ভিউ
ঢাকায় নামতে প্রস্তুত খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স, চাওয়া হয়েছে অনুমতি
ঢাকায় নামতে প্রস্তুত খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স, চাওয়া হয়েছে অনুমতি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার লক্ষ্য নিয়ে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স মঙ্গলবার ঢাকায় অবতরণের অনুমতি চেয়ে আবেদন করেছে। অনুমোদন মিললে ফ্লাইট ঢাকায় এসে ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর একজন দায়িত্বশীল কর্মকর্তা। তিনি জানান, জার্মান এভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে এয়ার অ্যাম্বুল্যান্স শিডিউল আবেদন করেছে।বেবিচক জানিয়েছে, কাতার সরকার খালেদা জিয়ার চিকিৎসার জন্য এই বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করেছে। ফ্লাইটের নিরাপত্তা ও কার্যক্রমের জন্য আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং অনুমোদনের অপেক্ষায় আছে।

ভাড়া করা বিমানটি হলো বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (CL-604), যা দীর্ঘ দূরত্বের মেডিক্যাল ইভাকুয়েশন ফ্লাইটে ব্যবহৃত হয়। জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুল্যান্স সেবাদাতারা এটিকে পরিচালনা করবেন। চ্যালেঞ্জার ৬০৪-এর শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতা ঢাকার মতো দক্ষিণ এশিয়ার নগর থেকে লন্ডন পর্যন্ত নিরাপদ ও দ্রুত মেডিক্যাল ট্রান্সফার নিশ্চিত করবে।

ফ্লাইটের শিডিউলের সরকারি অনুমোদন মিললেই পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বিমানবন্দর নিরাপত্তা, ল্যান্ডিং এবং টেকঅফ সহ সব অপারেশনাল প্রস্তুতি সম্পন্ন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর