সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেটের শঙ্কা জামায়াত-এনসিপির আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দুদকের প্রথম মামলা, পদ্মা ব্যাংকের এমডিসহ ১০ জন আসামি ভারত-চীন সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল আদিতমারী উপজেলার ফলিমারীর শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি, ঘাতক বিধানের মৃত্যুদন্ডের রায় প্রকাশ। পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া কাঁঠাল ও কাঁঠালের বিচির উপকারিতা হাওরের ‘নিরালা’ হয়ে পর্দায় আসছেন রুনা খান বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট: ৫৫২ লিংক সরানোর নির্দেশ দিল হাইকোর্ট

খালেদার বিদেশ যাওয়ার বিষয়ে কোনো আবেদন আসেনি: আইনমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে কোনো আবেদন আসেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, তার বিদেশ যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। সেখান থেকে তারা আমাদের কাছে মতামত চাইবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, খালেদা জিয়া দণ্ডাদেশপ্রাপ্ত। প্রধানমন্ত্রী বদন্যতা ও মহানুভবতায় এখন মুক্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন।বিএনপির হরতাল কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কসবার একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আখাউড়ায় আসেন আইনমন্ত্রী। সেখান থেকে তিনি সড়কপথে কসবায় যান।

এদিকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অবস্থার অবনতি হলে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে স্থানান্তর করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। দেশে করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ২৫ মার্চ তাকে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেওয়া হয়। তখন থেকে তিনি গুলশানের বাসভবনে অবস্থান করছেন। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এছাড়া তার মেরুদণ্ড, ঘাড়, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে।

২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। গত বছরের জুনে বুকে ব্যথা অনুভব করলে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এরপর এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে ৩টি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। চলতি বছরের ১৩ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় হাসপাতালে ৫ দিন চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়।

সর্বশেষ গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে ওই হাসপাতালের প্রফেসর শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর