সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেটের শঙ্কা জামায়াত-এনসিপির আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দুদকের প্রথম মামলা, পদ্মা ব্যাংকের এমডিসহ ১০ জন আসামি

খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ টাইম ভিউ
খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, খুলনা-১ আসনের দাকোপ থানার পানখালী ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আবু সাইদের সমর্থনে প্রচারণা চলাকালে আজ ৩ ফেব্রুয়ারি সকাল ১১.০০ এর দিকে মহিলা কর্মীদের ওপরে নির্মম হামলা করেছে একদল দুর্বৃত্ত। মহিলা দাওয়াতি দলের প্রধান জনাবা রোজিনা বেগম ও তার সাথে থাকা ১১/১২ জন মহিলাকে ঘরে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, আক্রামন করে আহত করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছে।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১২/১৩ জন মহিলা কর্মী লক্ষীখোলা গ্রাম প্রচারনার কাজে যায়। এসময় জনৈক হরমুজ শেখের বাড়ির নিকট পৌছালে অভিযুক্ত হরমুজ শেখ তাদেরকে বাসার ভেতরে আহবান করেন। সরলমনে দাওয়াতি দল বাসায় প্রবেশ করলে হরমুজ শেখ, ইলিয়াস, আমানুল্লাহসহ কয়েকজন ঘটনাস্থলে এসে রোজিনা বেগমসহ  ১১/১২ জন মহিলাকে ঘরে আটকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মান—মর্যাদা হানীকর কথাবার্তা বলে। তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে কটূক্তি করে। কথাবার্তার এক পর্যায়ে অভিযুক্তরা জ্বালানীর কাজে ব্যবহৃত লাকড়ি এবং লাঠিসোটা দ্বারা রোজিনা বেগমসহ তার সঙ্গী ১১/১২ জন মহিলাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। অভিযুক্তদের মারপিটে রোজিনা বেগমসহ তার সঙ্গী ১১/১২ জন মহিলা গুরুতর আহত হন।

ঘটনা জানতে পেরে আশেপাশের স্থানীয় লোকজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার নেতৃবৃন্দ রোজিনা বেগমসহ ও সঙ্গীদের ঘটনাস্থল হতে আহত অবস্থায় উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনে। আহতদের মধ্যে রোজিনা বেগমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে রোজিনা বেগম দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অভিযুক্তদের সাহস সীমা ছাড়িয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ্যসীমা স্পর্শ করেছে তারা। আমরা প্রশাসনকে বলবো, অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর