রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

খুলে ফেলা হলো জবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ টাইম ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নেমপ্লেট শিক্ষার্থীদের দাবির মুখে খুলে ফেলা হয়েছে। জানা যায় আজ বৃহস্পতিবার বিকেলে নেমপ্লেটটি খুলতে বাধ্য হয় জবি প্রশাসন।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে গতকাল বুধবার রাত ৮টা থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর শুরু করে ছাত্র-জনতা। একপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাত ১১টার দিকে একটি ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। যা চলে বৃহস্পতিবার সারাদিন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাত থেকেই জবির একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তনের জন্য শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি জানাতে থাকেন।

পরবর্তীতে দুপুর ১টায় হলের নেমপ্লেট ভাঙার ঘোষণা দিলেও প্রশাসন হলের নাম পরিবর্তনের আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করে।এ বিষয়ে হলের নাম পরিবর্তনের জন্য গঠিত কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ৫ আগস্টের পর আমি যখন হলের প্রভোস্ট হই সে সময় শিক্ষার্থীরা নাম পরিবর্তনের দাবি জানিয়েছিল। পরবর্তীতে কিছুদিন আগেও লিখিত আকারে নাম পরিবর্তনের জন্য দাবি জানিয়েছে তারা।

এরই প্রেক্ষিতে উপাচার্য একটি কমিটি গঠন করে দিয়েছেন। ছাত্রীরাও বেশ কয়েকটি নাম প্রস্তাব করেছে, সে নামগুলো নিয়ে কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে হলের নতুন নাম চূড়ান্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, কমিটি নাম প্রস্তাব করার পর দ্রুতই সিন্ডিকেটের মাধ্যমে তা পাস করে ছাত্রী হলের নতুন নাম চূড়ান্ত করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর