মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ ২৫ দিনে ‘ঘুষ.সাইট’–এ প্রায় ১৯ হাজার অভিযোগ, ঘুষ চাওয়ার অঙ্ক কত তিন সিনেমা নিয়ে ফিরছেন ববি, নতুন চরিত্রে দর্শকের সামনে আসার অপেক্ষা গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগ চান এলজিআরডি মন্ত্রী আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি ৭ নেতার মৃত্যুদণ্ড, এই রায়ে আমরা সন্তুষ্ট: চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে : আইনমন্ত্রী

গণতন্ত্র বাধাগ্রস্ত করায় নতুন আরও ৩৯ ব্যক্তির ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৮৫ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নিষেধাজ্ঞা ঘিরে আলোচনা যেন শেষ হচ্ছে না। এবার জানা গেল নতুন খবর। বিভিন্ন অভিযোগে নতুন আরও চারটি দেশের ৩৯ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশ চারটি হলো নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর। এগুলোর মধ্যে নিকারাগুয়ার ১৩ জন, গুয়াতেমালার ১০ জন, হন্ডুরাসের ১০ জন ও এল সালভাদরের ছয়জনের নাম রয়েছে।

বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে নিষেধাজ্ঞার বিষয়টি উঠে এসেছে। ‘সেকশন ৩৫৩ করাপশন অ্যান্ড আনডেমোক্রেটিক অ্যাক্টরস রিপোর্ট ২০২৩’ নামের এই প্রতিবেদনটি মার্কিন কংগ্রেসে দেওয়া হয়েছে।মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেন। তারা উল্লেখযোগ্য দুর্নীতি করেছেন বা দুর্নীতির তদন্তে বাধা সৃষ্টির কাজে লিপ্ত হয়েছেন।

গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ও দুর্নীতিসহ নানা অভিযোগে এসব ব্যক্তিদের নিষেধাজ্ঞা দেওয়া হয়। যার কারণে তারা আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। তাদের মধ্যে কারও মার্কিন ভিসা থাকলে তা বাতিল করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর