শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ, জয়ী ব্রাজিল সমর্থন দল বিশ্ববাজারে খাদ্যের দাম এপ্রিলে তিন বছরের মধ্যে সর্বোচ্চ: এফএও রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ২৮২ আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাতে পারে ভারত ময়মনসিংহে জাল নোটসহ চক্রের ২ নারী সদস্য গ্রেফতার পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ শাপলা ট্রাজেডিকে বিএনপিই প্রথম ‘গ ণ হ ত্যা’ বলেছিল: তথ্যমন্ত্রী

গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭ টাইম ভিউ
গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার দুপুর পৌনে তিনটায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামে আবুল খায়ের গ্ৰুপের মালিকানাধীন এনকেএস টেক্সটাইল নামের একটি নির্মাণাধীন কারখানার পুকুরে এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলো, ওই গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে রায়হান সিকদার (৮) ও তার প্রতিবেশী রজব আলীর ছেলে মো. মাহিম(৭) । ডুবে যাওয়ার পর আশপাশে অন্যান্য শিশুদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

 

ওই গ্ৰামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের বলেন, শিশু দুটি খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাদের বাঁচানো যায়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। সেখানে পুকুরের ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর