সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :

গাজীপুরে প্রায় ৫ লক্ষ জাল টাকা উদ্ধার, গ্রেফতার-২

মোঃ আসিফ
  • আপডেটের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১১৯ টাইম ভিউ

গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে দুই আসামীকে গ্রেফতার করে চার লক্ষ বিরানব্বই হাজার টাকা জাল টাকা উদ্ধার করা হয়েছে।

১৯ মে শনিবার দিবাগত রাত  ০১.২৫ টার দিকে গাছা পুলিশের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাছা থানাধীন উত্তর খাইলকুর সাকিনস্থ বটতলা মোড় মাজার সংলগ্ন জনৈকা জিনির মালিকানাধীন ৬তলা বাড়ীর ৪র্থ তলার দক্ষিণ পশ্চিম পশ্চিম কোনে ১২ নং ফ্লাটের ভিতর জাল টাকার নোট ক্রয় বিক্রয়ের জন্য  অবস্থান করার সময় দুইজন দুগ্ধকৃতিকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো:- ভোলা জেলার বোরহান উদ্দিন থানার পক্ষিয়া গ্রামের রুহুল আমিন ও মারজিয়া খানমের ছেলে

মোঃ শিবলু (৩৯), ও

কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম গ্রামের মোমিন মিয়া ও ফুলচান বেগমের ছেলে মোঃ রাকিবুল হাসান (২৭),

তারা উভয়েই গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার  উত্তর খাইলকুর, বটতলা মোড় মাজার সংলগ্ন (জিনি এর বাড়ীর ভাড়াটিয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর