বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গোয়ালন্দে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন করলেন হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ টাইম ভিউ
গোয়ালন্দে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন করলেন হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড

রাজবাড়ীর গোয়ালন্দের বিভিন্ন স্থানে অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  শরিবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার জমিদার ব্রিজ সংলগ্ন হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্যোগে উপজেলার উজানচর, দৌলতদিয়া সহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিন শতাধিক দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এ সময় হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড এর জেনারেল ম্যানেজার মো. সেলিম শেখ, ম্যানেজার মো. সুলতান মোল্লা সহ হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সৌদি প্রবাসী ও হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইন মুঠোফোনে জানান, চেষ্টা করছি প্রকৃত শীতার্তদের পাশে দাঁড়াতে। সমাজের বিত্তবান মানুষদের এই শৈত্যপ্রবাহে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। তিনি আরও জানান, প্রতি বছরই আমাদের সংগঠন থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেস্টা করি। এবার আমার প্রতিষ্ঠানের পক্ষ হতে বিতরণ করা হলো। ঈদ সহ বিভিন্ন সময় অসহায়দের জন্য সার্বিক সহযোগিতা করে থাকি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর