বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গোয়ালন্দে ইমাম, খতিব ও ওলামায়ে কেরামদের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৫৭ টাইম ভিউ
গোয়ালন্দে ইমাম, খতিব ও ওলামায়ে কেরামদের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ইমাম, খতিব ও ওলামায়ে কেরামদের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ক্রিকেট ম্যাচে গোয়ালন্দ পৌরসভা ইমাম খতিব ও ওলামায়ে দল বনাম ইউনিয়ন ইমাম খতিব ও ওলামায়ে দল একে অপরের মোকাবেলা করে। খেলায় পৌরসভা ইমাম খতিব ও ওলামায়ে কেরাম দল জয়লাভ করে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৭ টায় গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রীতি ম্যাচটির বাস্তবায়নে ছিলেন আদদ্বীন কৃষি ভান্ডার, গোয়ালন্দ।

খেলায় টসে জয়লাভ করে পৌরসভা ইমাম, খতিব ও ওলামায়ে দল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ফলে ইউনিয়ন ইমাম, খতিব ও ওলামায়ে কেরাম দল ১২ ওভার ব্যাটিং করে ৪ উইকেটের বিনিময়ে ১০৯ রান করতে সক্ষম হয়। জবাবে পৌরসভা দল ১১০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৩ উইকেট হাতে রেখে জয়লাভ করতে সক্ষম হয়। খেলায় গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আজম আহমেদ বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। জয়-পরাজয় মূখ্য বিষয় নয়, খেলায় অংশগ্রহণ করাটাই বড় বিষয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর