রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জাটকা ইলিশ রক্ষা ও সংরক্ষন অভিযানে এক লক্ষ তিনশ মিটার কারেন্ট জাল জব্দ ও এক জেলেকে আটক করা হয়।
এ সময় ৫ কেজি জাটকা ইলিশ মাছও জব্দ করা হয়। মাছগুলো স্থানীয় একটি মাদ্রাসায় বিতরন করা হয়। জব্দকৃত জালগুলো পুড়িয়ে দেয়া হয়েছে।
১৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম এবং দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
পদ্মা নদীর দৌলতদিয়া কলাবাগান নামক এলাকায় পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ শাহ আলম শেখ (২০) নামের এক জেলেকে আটক করা হয়। সে উপজেলার দৌলতদিয়া আইনুদ্দিন প্রামানিকের পাড়ার মোঃ হিরু শেখের ছেলে।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি আটক জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।