রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বৈদ্যুতিক চোরাই মালামাল সহ একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি হলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড তেলিগাতী গ্রামের মৃত ওসমান খাঁ’র ছেলে মোঃ মহসিন খাঁ (৩০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৫ মার্চ, রবিবার রাত ৩ টা ৪০ মিনিটের দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই (নিঃ) মোঃ সেলিম মোল্লা সংগীয় ফোর্স সহ উপজেলার দৌলতদিয়া ৪ নং ওয়ার্ড কিয়াম উদ্দিন মোল্লা পাড়ার সালাম মোল্লার বাড়ির সামনে মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দ সাব জোনাল অফিসের আওতাধীন পল্লী বিদ্যুৎ লাইনে স্থাপিত পাকা বিদ্যুতের খুঁটি হইতে চুরিকৃত বুশিংয়ের নাট ও বল্টু ৩টি, এইচটি ওয়ারিংয়ের ৭ মিটার তার, কৃত্রিম হটস্টিক, ছোট পকেট চাকু, কাটিং প্লায়ার ১ টি, পোল ক্লাইংম্বিং রড ৩ টি, ১ টি স্যাম্পনি বাটন মোবাইল সহ তাকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।