শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের অভিভাবক সমাবেশ ও ফলাফল প্রকাশ

নুরুল হক মিলন গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ টাইম ভিউ
গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের অভিভাবক সমাবেশ ও ফলাফল প্রকাশ

রাজবাড়ীর গোয়ালন্দ শহরের প্রানকেন্দ্রে অবস্থিত লোটাস কলেজিয়েট স্কুলের অভিভাবক সমাবেশ ও ৩য় প্রান্তিক মূল্যায়ন পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত শনিবার(২৭ ডিসেম্বর) বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নির্বাহী পরিচালক গোলাপ আলী শেখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতপাঠ করা হয়। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মামুনুর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক বিমল কুমার রায়, মাধ্যমিক শাখার পরিচালক খালেদা আক্তার শিপু, প্রধান শিক্ষক গোলাম মোর্তজা হেলালসহ প্রাথমিক ও মাধ্যমিক শাখার অন্যান্য শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ প্রমূখ।

সভা শেষে বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের হাতে ফলাফল তুলে দেন অধ্যক্ষ ও অতিথিবৃন্দ।

সভায় অধ্যক্ষ মামুনুর রশীদ বলেন, পরিক্ষায় একটা শিক্ষার্থী কতটা ভালো ফলাফল করলো এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে কতটা মানুষের মতো মানুষ হতে পারল। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তাদের মোবাইল আসক্তি হতে দূরে রাখতে হবে। মোবাইল ব্যবহারকারী কোনো শিক্ষার্থীকে স্কুলে রাখা হবে না। তিনি শিশুদের সুশিক্ষার জন্য, সকল ধরণের ক্ষতিকর দিক থেকে দূরে রাখতে তাদেরকে বেশি বেশি সময় দেয়া এবং স্কুলে পাঠদান চলাকালীন সময়ে অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর