সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় র‌্যাব-১৩ এর অভিযানে ১১কেজি গাঁজা সহ,গ্রেফতার ৪ নারী ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা’ কুমিল্লায় বুড়িচং প্রেস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

গোয়ালন্দের দৌলতদিয়ায় এসিআই কোম্পানীর হাইব্রিড সামার গোল্ড পেঁয়াজের মাঠ দিবস

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ টাইম ভিউ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এসিআই কোম্পানীর  হাইব্রিড সামার গোল্ড জাতের পেঁয়াজ সম্পর্কে মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

“এসি আই বীজ ভালো বীজ”- স্লোগানকে সামনে রেখে এসিআই সীড কোম্পানি লিমিটেডে এ অনুষ্ঠানের আয়োজন করে।

গত মঙ্গলবার (২৭ জানুয়ারী) রাতে দৌলতদিয়ার ৫ নম্বর ওয়ার্ড আক্কাস আলী হাইস্কুল সংলগ্ন স্থানীয় বাজারে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।  মাঠ দিবসে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে হাইব্রিড সামার গোল্ড জাতের পেঁয়াজ উৎপাদন সম্ভাবনা, চাষ পদ্ধতি ও লাভজনক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই সীড কোম্পানির ক্যাম্পেইন ম্যানেজার মো. জাকির হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন এসিআই সীড কোম্পানির গোয়ালন্দ উপজেলার পরিবেশক ও আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী হুমায়ন আহমেদ, স্পীড কোম্পানির এরিয়া ম্যানেজার মো. মেহেদী হাসান, মার্কেটিং অফিসার আলআমিন, স্থানীয় বীজ ও কীটনাশক ব্যবসায়ী মোহাম্মাদ শেখ, হোসাইন শেখ, মো. সেলিম হাসান, পেঁয়াজ চাষী মো. শহীদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এসিআই সীড কোম্পানির ক্যাম্পেইন ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, উন্নত জাতের বীজ ব্যবহার করলে স্বল্প সময়ে অধিক ফলন পাওয়া সম্ভব। সামার গোল্ড পেঁয়াজ একটি উচ্চ ফলনশীল জাত, যা কৃষকদের জন্য লাভজনক সম্ভাবনা তৈরি করছে।

এসিআই সীড কোম্পানির গোয়ালন্দ উপজেলার পরিবেশক ও আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী হুমায়ুন আহমেদ বলেন, আধুনিক ও মানসম্মত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা উৎপাদন খরচ কমিয়ে লাভবান হতে পারেন। এরমধ্যে এসিআই বীজের হাইব্রিড সামার গোল্ড পেঁয়াজ চাষে কৃষকরা অনেক লাভবান হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর