বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গ্যাস সংকটে ময়মনসিংহে ২০ কারখানা ছুটি ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭৩ টাইম ভিউ
গ্যাস সংকটে ময়মনসিংহে ২০ কারখানা ছুটি ঘোষণা
ছবি-সংগৃহীত

তীব্র গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলের প্রায় ২০টি কারখানার উৎপাদন চরমভাবে ব্যাহত হওয়ায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। শিল্প পুলিশ জানায়, সকাল থেকেই এলাকায় গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমতে শুরু করে। এতে জেনারেটর চালানো অসম্ভব হয়ে পড়ে এবং অধিকাংশ কারখানার মেশিন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দুপুরের খাবারের সময় মাহাদি সোয়েটার্স, সুলতানা সোয়েটার্স, লিজ ফ্যাশন, টিএম টেক্সটাইল, ত্রিশাল টেক্সটাইল ও বিএসপি স্পিনিং মিলসহ ২০টি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দিতে বাধ্য হয়।

শিল্প পুলিশ-৫-এর তথ্য অনুযায়ী, এই অঞ্চলের ২৯৩টি কারখানার মধ্যে ৯৯টি সম্পূর্ণভাবে গ্যাসের ওপর নির্ভরশীল। গ্যাস সংকটের কারণে বিশেষ করে টেক্সটাইল, সুতা তৈরির স্পিনিং মিল ও সিরামিক কারখানাগুলোতে উৎপাদন অর্ধেকের নিচে নেমে এসেছে। কোনো কোনো কারখানায় সিংহভাগ মেশিনই বন্ধ রাখতে হচ্ছে।

স্থানীয় তিতাস গ্যাস কার্যালয় সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। ভালুকা এলাকার জন্য কাঙ্ক্ষিত চাপের বিপরীতে অর্ধেকেরও কম গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে, যার ফলে শিল্পাঞ্চলে এই স্থবিরতা দেখা দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর