বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশন এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তবে, এ ঘটনায় কেউ আহত হননি। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগ নেতারা তাদের ওপর হামলা চালিয়েছে।

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা ষোলশহর রেল স্টেশন এলাকায় সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগ নেতারা লাটি নিয়ে হামলা চালান। ফলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে দুই পক্ষ একে অন্যকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা জানান, ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর