বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চট্টগ্রামে পুলিশ- হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : শহরের নিউ মার্কেট এলাকায় অবৈধ হকার উচ্ছেদে অভিযানে নামে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ সময় পুলিশ ও হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হকার, পুলিশ সদস্য ও সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। এছাড়াও একজন হকার গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকের এ ঘটনায় নগরের নিউ মার্কেট, রেল স্টেশন এলাকায় যানচলাচল কমে গেছে। পুলিশের শতাধিক সদস্য ঘটনাস্থলে অবস্থান করছেন। পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।জানা গেছে, উচ্ছেদ অভিযান তদারকিতে গেলে সিটি কর্পোরেশনের টিমকে বাধা দেন হকাররা। পুলিশ এগিয়ে এলে তাদের লক্ষ্য করেও হকাররা ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর পুলিশ হকারদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তবে হকারদের দাবি, পুলিশ তাদের ওপর গুলি চালিয়েছে। একজন হকার গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বলেন, অবৈধ হকারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ করা স্থানে যাতে আবারও হকাররা বসতে না পারে সেটি তদারকি করতে আসায় তারা হামলা করেছে।

এতে পুলিশসহ আমাদের কয়েকজন আহত হয়েছেন। আমাদের কাছে হামলার ফুটেজ আছে। আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব বলে জানিয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর