বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১০৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : চট্টগ্রামের হাটহাজারীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাত জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট সারিয়া এজতেমা মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি ফটিকছড়িমুখী এবং বাসটি চট্টগ্রামগামী ছিল।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান বলেন, সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। উদ্ধার কাজ চলমান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাস এবং অটোরিকশার বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় পতিত হয়েছে। ঘটনাস্থলে নারী-পুরুষসহ ৭ জন নিহত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর