শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় হাত–পায়ের রগ কাটা অবস্থায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৬৭ টাইম ভিউ

চট্টগ্রামে হাত–পায়ের রগ কাটা অবস্থায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) রাতে নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার রিংরোড–সংলগ্ন সাগরতীরে কাশবনের ভেতর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থীর নাম শামীম মকসুদ খান জয় (২৬)। তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।বরিশাল জেলায় বাড়ি হলেও নগরের বন্দর আবাসিকের বড়পোল এলাকায় শামীম তার মা–বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করতেন বলে পুলিশ জানায়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন ।

তিনি বলেন, সাগরতীরে কাশবনের ভেতরে হাত–পায়ের রগ কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন শামীম। রাতে স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যদের খবর দেন। প্রথমে হালিশহর থানা–পুলিশ শামীমকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে দিবাগত রাত দুইটার দিকে পরিবারের লোকজন শামীমের লাশ শনাক্ত করেন।

এদিকে নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, দুই হাত ও দুই পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে। দুপুরে তার মুঠোফোনে একটি কল এসেছিল। এরপর তিনি চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন। তবে মুঠোফোন বাসায় রেখে গিয়েছিলেন। নিজেই আত্মহত্যা করেছেন, নাকি কেউ ডেকে নিয়ে খুন করেছেন, নাকি ছিনতাইয়ের শিকার হয়েছিলেন—এসব বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। পুলিশ কাজ করছে। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। পরিবারও স্পষ্ট করে বলতে পারছে না, কীভাবে এ ঘটনা ঘটেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর