বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ছেলের ঋণের মামলায় কারাবন্দি বৃদ্ধ কয়েদি বাবার মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৩১ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ছেলের ঋণের মামলায় সিরাজগঞ্জ জেলা কারাগারে যাওয়ার একদিন পর নুরুল ইসলাম নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত নুরুল ইসলাম শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।

নুরুল ইসলামের পরিবার সূত্রে জানা যায়, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড থেকে ছেলে আরিফুল ইসলাম ঋণ নিয়েছিলেন। ওই ঋণের জামিনদার ছিলেন বাবা নুরুল ইসলাম ও অপর ছেলে শরিফুল ইসলাম।

ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ সিরাজগঞ্জ অর্থঋণ আদালতে বাবা ও দুই ছেলেকে বিবাদী করে মামলা দায়ের করেন। রবিবার ওই মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে নুরুল ইসলাম ও শরিফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিরাজগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মো. জসিম উদ্দিন বলেন, রবিবার (১৩ আগস্ট) অর্থঋণ আদালতের একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। সোমবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর