বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে ছাত্রলীগের নেতাকর্মীরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের ছাত্র সমাবেশ। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। তবে ১২টার আগেই দেখা গেছে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করছেন। উদ্যানের কালী মন্দির গেট, বাংলা একাডেমির সামনের গেট ও টিএসসির গেট দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা যায়।

সরেজমিন ঘুরে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন। এ ছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গেটের চারপাশে নেতাকর্মীদের ছোট ছোট মিছিল নিয়ে অবস্থান করতেও দেখা যায়। অনেকে সমাবেশ স্থলে প্রবেশ না করলেও মাঠের চারপাশে অবস্থান করছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বলেন, আমরা আমাদের ক্যাম্পাস থেকে কয়েক হাজার শিক্ষার্থী নিয়ে সমাবেশ স্থলে যোগ দিয়েছি। ছাত্রলীগের মহাসমাবেশকে সফল করতেই আমাদের ইউনিটের সকল নেতাকর্মী একযোগে সমাবেশে অংশগ্রহণ করেছে।

বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর