শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

জকসু নির্বাচন : শিবির প্রার্থীর ওপর হামলা চেষ্টার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

জবি প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৫২ টাইম ভিউ
জকসু নির্বাচন : শিবির প্রার্থীর ওপর হামলা চেষ্টার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ওপর হামলার জন্য তেরে আসার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন শিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে শিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ইংরেজি বিভাগে ছাত্রদল তাদের প্যানেল পরিচিতি দিচ্ছিল। এটা আচরণ বিধির লঙ্ঘন বলে তাদের অবহিত করি। তখন তারা প্রার্থীদের ওপর মারার জন্য চরাও হয়ে এগিয়ে আসেন। দর্শন বিভাগে আমাদের এজেন্টের সাথেও একই ঘটনা ঘটেছে। আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে সঙ্গিত। নির্বাচন কমিশন ছাত্রদলের পক্ষপাতী করছে। নির্বাচন সুষ্ঠুভাবে ওঠাতে রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন।

এসময় তিনি আরো বলেন, ছাত্রদলের ভাইয়েরা প্রথম থেকে প্রধান ফটকে ধাক্কাধাক্কি শুরু করে। আমাদের যে ভাইয়েরা সিলিপ দিচ্ছিলেন তাদের হেনস্থা করা হয়েছে। নারী শিক্ষার্থীদের হেনস্থা করা হয়। পদার্থ বিজ্ঞান বিভাগে নারী শিক্ষার্থীদের থেকে শিবিরের সিলিপ কেড়ে নেওয়া হয়েছে। ছাত্রদল তাদের প্যানেল পরিচিতি অন্যান্য বিভাগের মতো দর্শন বিভাগে দিতে থাকে। আমাদের এজেন্ট বাধা দিলে কেন্দ্রের ভেতরেই তাকে মারতে আসে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর