সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেটের শঙ্কা জামায়াত-এনসিপির আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দুদকের প্রথম মামলা, পদ্মা ব্যাংকের এমডিসহ ১০ জন আসামি ভারত-চীন সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

জনগণকে দেওয়া প্রতিটি অঙ্গীকার,বাস্তবায়ন করব: তারেক রহমান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ টাইম ভিউ
জনগণকে দেওয়া প্রতিটি অঙ্গীকার,বাস্তবায়ন করব: তারেক রহমান

দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফেরার পথে বিএনপি। নিরঙ্কুশ জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান দিলেন প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস। তিনি বললেন, জনগণের দেওয়া এই ম্যান্ডেট শুধু ক্ষমতার নয়-এটি দেশ পুনর্গঠনের দায়িত্ব। নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর বলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি সাংবাদিকদের সামনে দলের অবস্থান তুলে ধরেন তারেক রহমান।

তিনি বলেন, জনগণের রায় পেলে রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সেই লক্ষ্যেই অন্যান্য গণতান্ত্রিক দল ও দেশের জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ৩১ দফা প্রণয়ন করা হয় এবং তার ভিত্তিতেই দলীয় ইশতেহার ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বলেন, “আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, কয়েকটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। বক্তব্যে তিনি বলেন, “স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বিএনপিকে দেশের জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছেন। জনগণ যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছেন, এবার তাদের জীবনমান উন্নয়নের মাধ্যমে সেই আস্থার প্রতিদান দিতে হবে।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “শত নির্যাতন-নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অটুট ছিলেন। এবার দেশ গড়ার পালা আমাদের।”

নির্বাচনের পর পরিস্থিতি শান্ত রাখতে দলীয় নেতাকর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। তার ভাষায়, “আমরা এই বিজয়কে শান্তভাবে, দায়িত্বশীলতার সঙ্গে উদযাপন করেছি। শত উস্কানির মুখেও আমি সবাইকে শান্ত ও সতর্ক থাকতে বলছি।”

তিনি বলেন, “কোনো অপশক্তি যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে কারণেই নিরঙ্কুশ জয়ের পরও আমি সারা দেশে বিএনপি ও জোটভুক্ত দলের নেতাকর্মীদের বিজয় মিছিল করতে নিষেধ করেছি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে বিজয় উৎসব পালন করেছি।”

প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমান বলেন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

“আমার বক্তব্য স্পষ্ট, যেকোনো মূল্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না,” বলেন তিনি।

সবশেষে তিনি সতর্ক করে বলেন, “দল-মত-ধর্ম-বর্ণ বা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে দুর্বলের ওপর সবলের আক্রমণ আমরা মেনে নেব না।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর